News71.com
 International
 27 Feb 21, 11:44 PM
 317           
 0
 27 Feb 21, 11:44 PM

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান অসাংবিধানিক।। জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান অসাংবিধানিক।। জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি ‘দি লীগ ফর ডেমোক্রেসি দলের প্রতিনিধিত্ব করেন, সামরিক সরকারের নয়। তিনি বৈধ ও নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে, সারা বিশ্বকে জানাতে চান যে, বার্মার সামরিক অভ্যুত্থান ছিল অসাংবিধানিক এবং বিশ্ব যাকে মেনে নেয়নি। 

 

রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন বলেন, আমরা আগেকার দিনে ফিরে যেতে চাইনা। বার্মার জনগণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে তাই জানিয়েছেন। বহু দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন তিনি। তার মতে, অবর্ণনীয় ও সহিংস পন্থায় সেনাবাহিনী জাতিগোষ্ঠী সংঘ্যালঘুর বিরুদ্ধে হামলা চালিয়েছে, যা মানবতা ও যুদ্ধাপরাধের সামিল। 

 

ক্যাও মোয়ে তুন সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন