News71.com
 International
 27 Feb 21, 11:46 PM
 341           
 0
 27 Feb 21, 11:46 PM

জার্মানিতে হংকংয়ের অ্যাক্টিভিস্টদের ভয় দেখাচ্ছে চীন।। দাবি বার্লিনের

জার্মানিতে হংকংয়ের অ্যাক্টিভিস্টদের ভয় দেখাচ্ছে চীন।। দাবি বার্লিনের

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ দুই বছর আগে হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে জার্মানিতে বসবাসরত হংকংয়ের বাসিন্দাদের ভয় দেখানোর চেষ্টা করছে চীন। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠিতে সে দেশের সংসদের মানবাধিকার বিষয়ক কমিটিকে এ তথ্য জানানো হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদের মানবাধিকার বিষয়ক কমিটির প্রধান গাইডে জেনসেন'কে চিঠিটি পাঠানো হয়েছে। জার্মানিতে থাকা হংকংয়ের বাসিন্দাদের হুমকির বিষয়ে তথ্য নেওয়া এবং চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলকে মানবাধিকার নিয়ে চীনের ব্যাপারে কঠোর হওয়ার চাপ বাড়ানোর জন্য চিঠিটি দেওয়া হয়েছে। ওই চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, হংকংয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে জার্মানিতে চীনা নেতাদের চীন সরকারের পক্ষে জনমতকে প্রভাবিত করার পাশাপাশি বিক্ষোভ সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্রমবর্ধমান প্রচেষ্টা দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন