News71.com
 International
 27 Feb 21, 11:47 PM
 319           
 0
 27 Feb 21, 11:47 PM

চীনের ক্রমবর্ধমান প্রযুক্তি আধিপত্য মোকাবিলা করা জরুরি।। গুগলের সাবেক সিইও

চীনের ক্রমবর্ধমান প্রযুক্তি আধিপত্য মোকাবিলা করা জরুরি।। গুগলের সাবেক সিইও

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ক্রমবর্ধমান প্রযুক্তির আধিপত্য মোকাবিলায় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন গুগলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। উদীয়মান প্রযুক্তি এবং জাতীয় নিরাপত্তায় সেগুলোর প্রভাব নিয়ে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে তিনি বলেন, চীনের চেয়ে এক বা দুই বছর এগিয়ে আছে আমেরিকা, ৫ বা ১০ বছর নয়। 

 

কিন্তু চীনারা ফেস রিকগনিশন প্রযুক্তিতে এগিয়ে গেছে অনেক দূর। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান স্মিডট বলেন, প্রযুক্তির বিস্তারের কারণে, আপনাকে আশা করতে হবে যে ওপেন-সোর্স এআই জগতে আবিষ্কৃত যে কোন কিছু অবিলম্বে চীন গ্রহণ করবে। গত মাসে এরিকসহ একদল প্রযুক্তিবিদ সতর্ক করে দেন যে চীন কিছু জটিল বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন