News71.com
 International
 28 Feb 21, 08:59 PM
 342           
 0
 28 Feb 21, 08:59 PM

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন।।

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ দমনে এবার সবচেয়ে বড় ধরপাকড় অভিযান শুরু করেছে সে দেশের পুলিশ বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযানে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

 

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, দাউইতে তিনজন পুরুষ এই সহিংসতায় নিহত হয়েছেন। এ ছাড়া ওই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ইয়াঙ্গুনে একজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমার পুলিশ আজ রবিবার বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। তারা ইয়াঙ্গুন ও দাউই শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন