News71.com
 International
 28 Feb 21, 11:49 PM
 328           
 0
 28 Feb 21, 11:49 PM

চীনে উইঘুরদের ওপর নিপীড়ন।। কড়া সমালোচনা করল ফ্রান্স

চীনে উইঘুরদের ওপর নিপীড়ন।। কড়া সমালোচনা করল ফ্রান্স

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ ওয়াইভেস লে ড্রায়ান। গত বুধবার তিনি উইঘুর নির্যাতনের বিষয়ে মুখ খোলেন।

 

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এক প্রতিবেদনে জানিয়েছে, জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভিডিও লিংকে বক্তব্য দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেছেন- চীনের জিনজিয়াং থেকে প্রাপ্ত সাক্ষী এবং নথিগুলো উইঘুর সম্প্রদায়ের প্রতি অযৌক্তিক আচরণ এবং তাদের ওপর বড় ধরনের নজরদারি ও প্রাতিষ্ঠানিকভাবে দমনের বিষয়টির ইঙ্গিত দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর বিশ্বাস, অন্তত ১০ লাখ উইঘুর মুসলমান এবং অন্য তুর্কি-মুসলমান সংখ্যালঘুদের চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াংয়ে বন্দিশালায় আটকে রাখা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন