News71.com
 International
 04 Mar 21, 10:27 AM
 322           
 0
 04 Mar 21, 10:27 AM

মিয়ানমারে ফের গুলি।। নিহত ৩৮ জন গণতন্ত্রকামী

মিয়ানমারে ফের গুলি।। নিহত ৩৮ জন গণতন্ত্রকামী

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে গণতন্ত্রকামী জনতার ওপর আবারও গুলি চালিয়েছে সামরিক জান্তা। বুধবার (৩ মার্চ) দেশটির একাধিক শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। গতকাল রাতে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি, রয়টার্সের।

 

গত মাসে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এক দিনের হিসাবে গতকালই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গত মঙ্গলবার মিয়ানমারের জান্তা সরকারকে সংযম দেখানোর আহ্বান জানান। এর পরদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের এ ঘটনা ঘটল। এছাড়া জান্তা সরকার অ্যাসোসিয়েট প্রেসের একজন ফটোগ্রাফারসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ক্রিস্টিন শ্রেনার বার্গেনার বলেন, ‘শুধু আজই (বুধবার) ৩৮ জন মারা গেছে, অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি রক্ত ঝরেছে আজই। এ নিয়ে সেনা অভ্যুত্থানের পর অন্তত অর্ধশত মানুষ প্রাণ হারাল।’ অবিলম্বে জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন