News71.com
 International
 04 Mar 21, 11:12 PM
 394           
 0
 04 Mar 21, 11:12 PM

৭ মার্চ মোদীর জনসভার আগে কলকাতাকে মমতাময় করে তুলবে তৃণমূল।।

৭ মার্চ মোদীর জনসভার আগে কলকাতাকে মমতাময় করে তুলবে তৃণমূল।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী রবিবার অর্থাৎ ৭ মার্চ নরেন্দ্র মোদীর জনসভা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ওইদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। তাই মোদি মমতার সামনাসামনি আসার কোনো সুযোগ নেই।

 

রবিবার ব্রিগেডে মোদির জনসভার আগে গোটা শহর মমতার পোস্টার, ফেস্টুন এবং তৃণমূলের পতাকায় মুড়ে ফেলার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। "বিমানবন্দর থেকে ব্রিগেড যাত্রাপথে মোদীর যেন বুঝতে অসুবিধা না হয়, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’," জানিয়েছেন এক তৃণমূল নেতা। পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধের আগে তৃণমূলের নতুন প্রচারণায় নেমেছে আর তার মূল স্লোগান হলো, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। 

 

আসন্ন নির্বাচনকে মাথায় রেখে আজ বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন দলের শীর্য নেতৃত্ব। বৈঠকে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের কথাও ওঠে বলে দলীয় সূত্রে খবর। বৈঠকে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে জানিয়ে দেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা শহরে আসছেন। তাঁদের যেন মনে না হয়, তৃণমূল পিছিয়ে আছে। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে গোটা শহর ‘বাংলা নিজের মেয়েকে চায় পোস্টারে’ মুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন