News71.com
 International
 05 Mar 21, 09:13 PM
 284           
 0
 05 Mar 21, 09:13 PM

বিশ্বের ১০ শতাংশ মানুষের খাবারের চাহিদা মেটায় ব্রাজিল।।

বিশ্বের ১০ শতাংশ মানুষের খাবারের চাহিদা মেটায় ব্রাজিল।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে এখন মানুষের সংখ্যা ৭৭৬ কোটি। এদের মধ্যে ১০ শতাংশের খাদ্যের চাহিদা পূরণ করছে ব্রাজিলের কৃষকেরা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির কৃষিবিষয়ক রাষ্ট্রীয় গবেষণা সংস্থা এমব্রাপার-এর এক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়।

 

গত কয়েক দশকে বিশ্বের অন্যতম খাদ্য রপ্তানিকারক হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশটি। এমব্রাপারের গবেষণায় ব্রাজিলের দানাদার শস্য এবং তেলবীজকে মূল খাদ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। মূলত এ দুটি খাবারই মানুষ ও পশু খেয়ে থাকে। এ ধরনের পশুর মাংস আবার মানুষের প্রাণীজ আমিষের খাবার হিসেবে ব্যবহৃত হয়। চীন, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশে সয়াবিন, গরু ও মুরগির মাংস রপ্তানি করে ব্রাজিল।

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, ব্রাজিলের শস্যের মূল্য বের করা হয়। তাতে দেখা যায়, গত বছর ৭৭ কোটি ২৬ লাখ মানুষের খাদ্যের জোগান দিয়েছে ব্রাজিল। এর মধ্যে ৫০ কোটির বেশি বাইরের দেশের।আরেক হিসাবে আমদানি করা খাদ্য বাদ দিয়ে দেখা যাচ্ছে, ২০২০ সালে ব্রাজিল বিশ্বজুড়ে ৬৩ কোটি ৭০ লাখ মানুষের খাদ্য জোগান দিয়েছে, যার মধ্যে আছে দেশটির ২১ কোটি ২৩ লাখ জনগণও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন