News71.com
 International
 05 Mar 21, 09:18 PM
 293           
 0
 05 Mar 21, 09:18 PM

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় ৭ জন নিহত।।

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় ৭ জন নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। তাদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মার্চ) দেশটির নাঙ্গারহার প্রদেশের সর্খ রড জেলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা সবাই প্লাস্টিক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর আগে এ ধরনের বেশকিছু ঘটনার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী আইএস। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন