News71.com
 International
 05 Mar 21, 09:37 PM
 321           
 0
 05 Mar 21, 09:37 PM

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিল মিয়ানমার জান্তা সরকার।।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিল মিয়ানমার জান্তা সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সরকারি সংস্থাগুলোর দাবি, ‘ব্যবস্থাপনায় বিপর্যয়ের’ কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে স্থানীয় মানুষ বাণিজ্যিক কেন্দ্রসহ ইয়াঙ্গুনের সব জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে টুইটার ও ফেসবুকে পোস্ট দিতে থাকে।

 

ইয়াঙ্গুনের ইয়াঙ্কিন অঞ্চলে অবস্থিত ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে।’ ইরাবতি নদীর তীরবর্তী মাগওয়ের শহরের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান থেকেও একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। দেশটির অন্যান্য প্রান্তেও বিদ্যুৎ না থাকার কথা ফেসবুকে জানাচ্ছেন অনেকে।

 

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করতে সামরিক জান্তা সরকার মিয়ানমারে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়া রাতের বেলা ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হচ্ছে। তবে লোকজন ভিপিএন ডাউনলোড করে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন