
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে প্রথমবারের মতো মানুষ ছাড়া অন্য প্রাণী হিসেবে ওরাংওটাং ও বোনোবোসের শরীরে করোনা টিকা দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ডিয়েগো চিড়িয়াখানায় পরীক্ষামূলকভাবে এ টিকা দেওয়া হয়। গরিলা প্রজাতির মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ওই চিড়িয়াখানায় চারটি ওরাংওটাং ও পাঁচটি বোনোবোসকে টিকার আওতায় আনা হয়।
সান ডিয়েগো চিড়িয়াখানার মুখপাত্র ডার্লা ডেভিস জানিয়েছে, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক ভাবে করোনা টিকার দুটি ডোজ দেওয়া হয় নয়টি প্রাণীকে। ওই টিকা প্রস্তুত করা হয় কুকুর ও বিড়ালদের জন্য। করোনার টিকা নেওয়ার পর ওরাংওটাং ও বোনোবোসগেুলো ভালো আছে জানিয়ে ডার্লা ডেভিস বলেন, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি তাদের শরীরে।