News71.com
 International
 07 Mar 21, 09:43 AM
 322           
 0
 07 Mar 21, 09:43 AM

ভারতের কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ফল প্রকাশ।। টিকা ৮১ শতাংশ কার্যকর

ভারতের কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ফল প্রকাশ।। টিকা ৮১ শতাংশ কার্যকর

 

আন্তর্জাতিক ডেস্কঃ টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেক গত বুধবার জানিয়েছে, করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের পরীক্ষার ফল জানা গেছে। প্রতিষ্ঠানটির দাবি, ওই টিকা ৮১ শতাংশ কার্যকর। ভারত বায়োটেকের দাবি, কোভ্যাক্সিনের তিন ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ২৫ হাজার আটশ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর সহযোগিতায় ভারতে পরিচালিত সর্বকালের বৃহত্তম ট্রায়াল এটি।

 

ভারত বায়োটেক আরো জানিয়েছে, কোভ্যাক্সিনের টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অন্তর্বর্তীকালীন ফলাফলে দেখা গেছে, এটি ৮১ শতাংশ কার্যকর। ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণা ইলা বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার জন্য প্রায় ২৭ হাজার মানুষ অংশ নিয়েছে। তাদের ওপর টিকা প্রয়োগের তথ্য বিশ্লেষণ করেই আমরা ফল প্রকাশ করেছি।

 

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি জরুরি ভিত্তিতে ভারত বায়োটেককে করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে ওই সময় করোনার প্রতিষেধক হিসেবে কোভ্যাক্সিন সামনের সারির কর্মীদের শরীরে প্রয়োগ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন