News71.com
 International
 07 Mar 21, 09:45 AM
 320           
 0
 07 Mar 21, 09:45 AM

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলা।। ট্রাম্প ও তার ছেলের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলা।। ট্রাম্প ও তার ছেলের বিরুদ্ধে মামলা

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় উসকানি দেয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন এক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। মামলায় ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র, তার আইনজীবী রুডি গিউলিয়ানিসহ এক রিপাবলিকান আইনজীবীকে আসামি করা হয়েছে। এর আগে ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেয়ার সংসদীয় প্রক্রিয়ার মধ্যেই সেখানে তাণ্ডব চালায় উগ্রবাদীরা। এতে এক পুলিশসহ নিহত হন অন্তত পাঁচজন। 

 

ট্রাম্পের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে, ওইদিন একটি মিছিলে বক্তব্য রাখছিলেন ট্রাম্প, তার ছেলে, আইনজীবী রুডি ও কংগ্রেসম্যান মো ব্রুকস। পরে সেই মিছিল থেকে ক্যাপিটলে হামলা চালানো হয়। মামলাকারী কংগ্রেসম্যান সলওয়েল এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে ট্রাম্প শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নির্বাচনে কারচুপি হয়েছে বলে তিনি বার বার তার সমর্থকদের বলতে থাকেন। শেষ পর্যন্ত তিনি সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে নামার আহ্বান জানান।’ তিনি বলেন, ‘আসামিরা সমর্থকদের সংগঠিত করেছেন, প্ররোচিত করেছেন, উত্তেজনা ছড়িয়েছেন। ওই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তারাই দায়ী।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন