News71.com
 International
 09 Mar 21, 05:15 PM
 336           
 0
 09 Mar 21, 05:15 PM

উইঘুর গণহত্যা নিয়ে মুখ খুলতে চীনকে বাধ্য করবে যুক্তরাষ্ট্র।। ন্যান্সি পেলোসি

উইঘুর গণহত্যা নিয়ে মুখ খুলতে চীনকে বাধ্য করবে যুক্তরাষ্ট্র।। ন্যান্সি পেলোসি

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, উইঘুর গণহত্যা নিয়ে মুখ খুলতে চীনকে বাধ্য করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি উইঘুর সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্পিকার ন্যান্সি এ কথা বলেন। ক্যাম্পেইন ফর উইঘুরস (সিএফইউ) এর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ সব কথা বলেন।

 

পেলোসি বলেন, যদি আমরা বাণিজ্যিক স্বার্থের কারণে চীনকে মানবাধিকারের বিষয়ে স্পষ্টভাবে কথা বলাতে না পারি, তাহলে বিশ্বের যেকোনো জায়গার মানবাধিকার নিয়ে কথার বলার নৈতিক কর্তৃত্ব আমরা হারিয়ে ফেলব। চীনে চলমান মানবাধিকার লঙ্ঘনের এ গণহত্যা নিয়ে কথা বলার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের। 

 

উইঘুরদের বর্তমান অবস্থা কি এবং এ গণহত্যা বন্ধে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয় সভায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উইঘুর গণহত্যা নিয়ে কথা বলেছেন এবং চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এ ছাড়াও মানবাধিকার বিষয়টি নিয়ে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় ওয়ার্ল্ড উইগুর কংগ্রেসের মহাপরিদর্শক আবদুলহাকিম ইদ্রিস যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন