News71.com
 International
 10 Mar 21, 11:21 AM
 331           
 0
 10 Mar 21, 11:21 AM

বিশ্বে করোনায় আক্রান্ত ১১ কোটি ৮১ লাখের বেশি মানুষ।।

বিশ্বে করোনায় আক্রান্ত ১১ কোটি ৮১ লাখের বেশি মানুষ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় সারা বিশ্বে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৩৬৫ জন। মারা গেছেন ২৬ লাখ ২২ হাজার ১০১ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৭৬৭ জন মানুষ।

 

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৪০ হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত সেখানে ২ কোটি ৯৮ লাখ ১ হাজার ৫০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৬৭৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন