
আন্তর্জাতিক ডেস্কঃ আগামিকাল বৃহস্পতিবার মমতার কলকাতায় ফেরার কথা ছিল। তবে আজ বুধবার পায়ে আঘাত পেয়েছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর দেরি না করে আজই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী।
প্রচারে গিয়ে নন্দীগ্রামের রেয়াপাড়ায়, একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কা দিয়ে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ করা হয়েছে। তৃণমূল নেত্রীর মাথায়, কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গেছে। তাই প্রচার মাঝপথে বন্ধ রেখেই কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা।
আঘাত পাওয়ায় প্রচার বন্ধ রেখেই কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে মমতাকে। রাস্তায় তিনি সাংবাদিকদের বলেন,‘ভিড়ের মধ্যে ৪-৫ জন বাইরে থেকে ঢুকে পড়েছিল। ধাক্কা মেরে ফেলে দেয় আমাকে। ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারা হয়। এর পিছনে ষড়যন্ত্র ছিল।’ পড়ে গিয়ে পা ফুলে গিয়েছে বলেও জানান মমতা। ঘটনার সময় স্থানীয় পুলিশের কেউ ঘটনাস্থলে ছিল না বলেও অভিযোগ করেন মমতা।