News71.com
 International
 11 Mar 21, 09:15 AM
 318           
 0
 11 Mar 21, 09:15 AM

করোনাযুদ্ধে পাকিস্তানের পাশে ভারত।। দেশটিকে দিচ্ছে সাড়ে চার কোটি করোনা টিকা

করোনাযুদ্ধে পাকিস্তানের পাশে ভারত।। দেশটিকে দিচ্ছে সাড়ে চার কোটি করোনা টিকা

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাযুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে ভারত। গাভির (আন্তজার্তিক টিকা সংস্থা) সাহায্যে সাড়ে চার কোটি ভ্যাকসিনের ডোজ পাকিস্তানকে দেবে ভারত। বিশ্বজুড়ে গরিব দেশগুলোকে টিকা সরবরাহের কাজ করে আসছে গাভি। গত সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল করোনা টিকা দেওয়ার ব্যাপারে।

 

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসচিব আমির আশরফ খোওয়াজা জানিয়েছেন, এই মাসেই ভারত থেকে করোনা টিকা এসে পৌঁছাবে তাদের দেশে। জুনের মধ্যে দেওয়া হবে আরো ১.৬ কোটি টিকার ডোজ। আপাতত চীনের দেওয়া টিকা দিয়ে ফ্রন্টলাইন কর্মী ও বর্ষীয়ান নাগরিকদের টিকা দেওয়া চলছে ইসলামাবাদে।

 

এমনিতে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ এখন। এই অবস্থায় ইমরানের দেশের পক্ষে টিকা কেনা খুবই সমস্যার। তাই তাদের ভরসা বন্ধু দেশগুলো থেকে উপহার পাওয়া টিকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন