
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছে ৯ হাজারের বেশি মানুষ।করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৪৮ জনের।
এ ছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮৬ লাখ ২১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৩১ হাজার ২৬৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮৩৬ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ১০৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪২ হাজার ১৯১ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ৩১১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ২১৩ জন।