News71.com
 International
 11 Mar 21, 07:58 PM
 334           
 0
 11 Mar 21, 07:58 PM

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আরো ৭ জন নিহত।।

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আরো ৭ জন নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই নৃশংসতার মধ্যেও বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির বিভিন্ন শহরে জান্তাবিরোধী বিক্ষোভ হয়েছে। আর এই বিক্ষোভে সেনাবাহিনীর এলোপাতাড়ি গুলিতে আরও সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ মার্চ) এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নিহতদের একজন ইয়াঙ্গুনের নর্থ ডাগন জেলার এবং বাকি ছয়জন সেন্ট্রাল টাউনের বলে ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছে। যখন মিয়ানমারে শান্তিপূর্ণ প্রতিবাদে রণক্ষেত্রে অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল, ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটলো দেশটিতে। এতে বিক্ষোভকারীদের ওপর জান্তা সরকারের নৃশংসতা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। ৩১ বছর বয়সী এক তরুণ নিহতদের মরদেহ হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। বিশ্বাসই করতে পারছি না যে তারা এমনটা করতে পারে।

 

দেশটির অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারর্স অ্যাডভোকেসি জানিয়েছে, বৃহস্পতিবারের এই হত্যাকাণ্ড ছাড়াও এর আগে আরও ৬০ জন নিহত হয়েছেন। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আটক হয়েছেন দুই হাজারের বেশি বিক্ষোভকারী। এদিকে মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে চীন, রাশিয়ার ভেটোর কারণে পহেলা ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানকে ক্যু হিসেবে আখ্যা দিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন