News71.com
 International
 11 Mar 21, 08:01 PM
 316           
 0
 11 Mar 21, 08:01 PM

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ২৭ জন।।

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ২৭ জন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় স্কুলের শিশু এবং অভিভাবক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসটির ৩৯ জন যাত্রী জীবিত আছেন। খবর রয়টার্সের। স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) দেশটির জাভা দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

 

বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরে বাসটি খাদে পড়ে যায়। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে গাড়িটির ফিটনেসের কাগজ হালনাগাদ করা ছিল না বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন