News71.com
 International
 11 Mar 21, 08:56 PM
 370           
 0
 11 Mar 21, 08:56 PM

মৈত্রী সেতু ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের উন্নতি করবে।। নরেন্দ্র মোদি

মৈত্রী সেতু ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের উন্নতি করবে।। নরেন্দ্র মোদি

 

আন্তর্জাতিক ডেস্কঃ মৈত্রী সেতু একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে, যা ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের উন্নতি করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

 

মোদি বলেন, মৈত্রী সেতুর কারণে বাণিজ্য, পর্যটন ও বন্দর খাত উন্নত হবে। এরই মধ্যে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী সেতু উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা। সেই সঙ্গে ত্রিপুরার বিভিন্ন অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী। 

 

মোট কথা নরেন্দ্র মোদি এই মৈত্রী সেতুকে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য করিডর হিসেবে বর্ণনা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সেতু দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন