News71.com
 International
 11 Mar 21, 08:59 PM
 343           
 0
 11 Mar 21, 08:59 PM

সু চির বিরুদ্ধে ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ।।

সু চির বিরুদ্ধে ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সামরিক সরকার, ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ এনেছে। এ ছাড়া সরকারে থাকাকালে সোনা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সামরিক সরকারের মুখপাত্র বলেছেন, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনেক ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। 

 

ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন টুন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরো কয়েকজন কেবিনেট সদস্যও এই দুর্নীতিতে জড়িত রয়েছেন। ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তার মধ্যে এটাই সবচেয়ে বড় অভিযোগ। উৎখাতের পর থেকে সু চি ও অন্য প্রভাবশালী রাজনীতিবিদদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

 

মিয়ানমারে গত নভেম্বরের সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি বিপুল জয় পায়। এর পর থেকেই মূলত সংকট ঘনীভূত হতে থাকে। সেনাবাহিনী ও সেনাসমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নির্বাচনের পর থেকেই ভোটে কারচুপির অভিযোগ করে আসছিল।  দেশটির নির্বাচন কমিশন এ অভিযোগ প্রত্যাখ্যান করে। ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন