News71.com
 International
 12 Mar 21, 09:14 PM
 328           
 0
 12 Mar 21, 09:14 PM

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কারখানার আগুন নিয়ন্ত্রণে।।

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কারখানার আগুন নিয়ন্ত্রণে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কারখানার আগুন বৃহস্পতিবারই (১১ মার্চ) নিয়ন্ত্রণে আসে। ক্যালিফোর্নিয়ার ফ্রিমোন্টে অবস্থিত কারখানার এ অগ্নিকাণ্ডে ফায়ার ডিপার্টমেন্ট বার্তা সংস্থা রয়টার্সকে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর দিতে পারেনি। কারখানার নির্মাণাধীন একটি শেডে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান আইশা নোউলস নামের ফ্রিমোন্ট ফায়ার ডিপার্টমেন্টের এক মুখাপত্র। তিনি বলেন, গাড়ি তৈরিতে ব্যবহার হয় এমন এক স্ট্যাম্পিং মেশিনে আগুন লাগে। দাহ্য হাইড্রোলিক ফ্লুইড উত্তপ্ত অ্যালুমিনিয়ামের সংস্পর্শে এলে আগুন লাগে বলে জানান মুখপাত্র। টেসলার অগ্নিনির্বাপণ কর্মীদের সঙ্গে ফ্রিমোন্ট ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে আগুন নেভাতে কাজ করেন। 

 

একটি ট্রাক ও দুটি ফায়ার ফাইটিং ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের ঘটনায় গাড়ির উৎপাদন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি। টেসলা এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি। উল্লেখ্য, করোনাকালে টেসলার ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়তে থাকে। এতে টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্কের সম্পদও বাড়তে থাকে হু হু করে। এ সময়ের জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনেও বিনিয়োগ করেন তিনি। বছরের একপর্যায়ে মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথমবারের মতো এক নম্বরে উঠে আসেন। যদিও কয়েক সপ্তাহের ব্যবধানে মাস্ক আবার সে জায়গা হারান দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা অনলাইন মার্কেট প্লেস আমাজনে প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন