News71.com
 International
 12 Mar 21, 09:15 PM
 314           
 0
 12 Mar 21, 09:15 PM

চীনের নতুন আতংক আফ্রিকান সোয়াইন ফিভার।।

চীনের নতুন আতংক আফ্রিকান সোয়াইন ফিভার।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল চীন থেকে। করোনার সেই আঘাত প্রতিনিয়ত এখনো ভোগাচ্ছে সবাইকে। প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এসবের মধ্যেই এবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চীনের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত ৯ মার্চ চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১০টি শূকরবাহী একটি ট্রাকে এএসএফ ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। ওই শূকরগুলোর মধ্যে দুটি মৃত ছিল। অবৈধভাবে শূকর পরিবহন করায় ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা করছে মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন