News71.com
 International
 12 Mar 21, 09:22 PM
 315           
 0
 12 Mar 21, 09:22 PM

অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ার খবরে।। থাইল্যান্ডে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা

অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ার খবরে।। থাইল্যান্ডে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা

 

আন্তর্জাতিক ডেস্কঃ অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসায় টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড। শুক্রবার (১২ মার্চ) দেশটির প্রধানমন্ত্রীর টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনার টিকার কার্যক্রম উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু এই টিকা গ্রহণ করলে রক্ত জমাট বেধে যেতে পারে এমন খবর আসায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন বন্ধ করে দেওয়া হয়।

 

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ বলেছে, এমন খবরের কোনো প্রমাণ তারা এখনো পায়নি। এর আগে ডেনমার্ক ও নরওয়ের মতো দেশেও এই টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।

 

বিবিসির প্রতিবেদনের তথ্য 

অনুযায়ী এরই মধ্যে ৫০ লাখ ইউরোপীয়ান অ্যাস্ট্রজেনেকার টিকা গ্রহণ করেছেন। যার মধ্যে মাত্র ৩০ জনের শরীরে ‘রক্ত জমাটের’ খবর পাওয়া গেছে। থাইল্যান্ডের টিকাদান কার্যক্রম কমিটির একজন উপদেষ্টা পিয়াসাকল সাকোলস আতয়াড্রন বলেন, অ্যাস্ট্রজেনেকার টিকার মান খুবই ভালো। তবু কিছু দেশ এই টিকাদান কার্যক্রম বন্ধ রেখেছে। আমরাও রাখছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন