
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ১৩ লাখ ৬৮ হাজার তিনশ ১৬ জন এবং মারা গেছে দুই লাখ ৭৫ হাজার দু'শ ৭৬ জন। ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি নয়শ ৮০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১০ লাখ ৯২ হাজার ৬০ জন।
ব্রাজিলে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার তিনশ ১৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।