News71.com
 International
 13 Mar 21, 02:42 PM
 308           
 0
 13 Mar 21, 02:42 PM

বিশ্বের সাড়ে ২৬ লক্ষাধিক মানুষের করোনায় মৃত্যু।।

বিশ্বের সাড়ে ২৬ লক্ষাধিক মানুষের করোনায় মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার একশ ৭০ জন এবং মারা গেছে ২৬ লাখ ৫০ হাজার আটশ ৯৯ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯ কোটি ৬২ লাখ ৪৫ হাজার আটশ ২৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি সাত লাখ চারশ ৪৭ জন।

 

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার তিনশ ৯৮ জন এবং বাকি দুই কোটি ছয় লাখ ১১ হাজার ৮৯ জনের অবস্থা স্থিতিশীল।

 

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৯৯ লাখ ৯৩ হাজার তিনশ ৮৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৪৫ হাজার পাঁচশ ৪৪ জন।  বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ব্রাজিল, 

ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন