News71.com
 International
 13 Mar 21, 10:33 PM
 361           
 0
 13 Mar 21, 10:33 PM

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮ জন।। আহত অর্ধশতাধিক

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮ জন।। আহত অর্ধশতাধিক

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। শুক্রবার সন্ধ্যায় একটি পুলিশ স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক ভর্তি ভ্যান থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

 

প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র রফিক শেরজাই বলেছেন, শুক্রবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, নিহতদের মধ্যে একজন ও আহতদের মধ্যে ১১ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। নিহত ও আহত বাকি সবাই বেসমারিক মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন