News71.com
 International
 13 Mar 21, 10:35 PM
 325           
 0
 13 Mar 21, 10:35 PM

শ্বেতাঙ্গ পুলিশের হাঁটু চাপায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা।। দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণে মামলার নিষ্পত্তি

শ্বেতাঙ্গ পুলিশের হাঁটু চাপায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা।। দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণে মামলার নিষ্পত্তি

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাঁটু চাপায় নিহত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলেছে। এমনকি বিশ্বের বিভিন্ন স্থানেও এ নিয়ে প্রতিবাদ হয়েছে। এবার জর্জ ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তির ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কাউন্সিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ক্ষতিপূরণের বিনিময়ে ফ্লয়েড হত্যা মামলা নিষ্পত্তি করার প্রস্তাব গতকাল শুক্রবার নগর কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

 

জর্জ ফ্লয়েডকে হত্যা করেছেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেফে ধরে ছিলেন তিনি। এতে নিরস্ত্র ফ্লয়েড ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২০২০ সালের জুলাইয়ে পুলিশের চারজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা জর্জ ফ্লয়েডের পরিবার।

 

ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে জানিয়েছেন, ন্যায়বিচার পাওয়ার কঠিন এই লড়াইয়ে একটা সমাধানে পৌঁছাতে পেরে আমি ও আমার পরিবার সন্তুষ্ট। তিনি আরো বলেন, ফ্লয়েডের মৃত্যুতে আমাদের মন ভেঙে গেছে। তবে, ভালো লাগছে এই ভেবে যে, কী করে বেঁচে থাকতে হয়, তা বিশ্বকে দেখিয়েছে ফ্লয়েড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন