News71.com
 International
 14 Mar 21, 09:36 PM
 326           
 0
 14 Mar 21, 09:36 PM

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা।।

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুসালেমের আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এই সময় পাঁচজনকে আটক করে ইসরায়েলি সৈন্যরা। ফিলিস্তিনি সূত্রগুলো বলেছে, গত শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি সেনারা মসজিদে আসা মুসল্লিদের ওপর হামলা চালায়। এ সময় সৈন্যরা মুসল্লিদের লক্ষ্য করে স্টান গ্রেনেড নিক্ষেপ করে এবং আল-আসবাত গেট দিয়ে মসজিদ প্রাঙ্গণ ছাড়তে তাদের বাধ্য করে।

 

অপরদিকে জুমার নামাজ আদায় করতে আসা পশ্চিমতীরের ৩২১ ব্যক্তিকে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এই সময় তাদের মধ্য থেকে চারজনকে আটক করে সৈন্যরা। গত শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী পশ্চিমতীরজুড়ে ইসরায়েলি বসতি নির্মাণবিরোধী সাপ্তাহিক বিক্ষোভ দমনে তাদের তৎপরতা অব্যাহত রাখে।

 

বাইত দাজান গ্রামে ইসরায়েলি বসতি নির্মাণবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি ছুড়লে তিন ব্যক্তি আহত হন। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস নিক্ষেপের কারণে অনেকেই শ্বাসকষ্টে ভোগেন। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী বিক্ষোভ দমনে রাবার বুলেট ব্যবহার করে। ফিলিস্তিনিদের নজরদারির জন্য এই গ্রামে সম্প্রতি একটি নিরাপত্তা ফাঁড়িও স্থাপন করা করেছে ইসরায়েলি সৈন্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন