News71.com
 International
 14 Mar 21, 09:40 PM
 311           
 0
 14 Mar 21, 09:40 PM

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে।। বিক্ষোভকারীদের হামলা

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে।। বিক্ষোভকারীদের হামলা

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিক্ষোভকারীদের হামলার কবলে পড়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চল সফরে গিয়ে তিনি বিপাকে পড়েন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তাকে বহনকারী গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। 

 

জানা গেছে, দেশটির সরকার চুবুত এলাকায় আবারও খনি খননের পরিকল্পনা করছে। সোনা, রুপা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ আছে ওই এলাকা। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে এলাকার বাসিন্দারা।

 

এদিকে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পাতাগোনিয়া যান দেশটির প্রেসিডেন্ট। দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা প্রেসিডেন্টের গাড়ি ঘিরে ধরে স্থানীয়রা। উত্তেজিত জনতা তার গাড়িতে পাথর নিক্ষেপ করেছে এবং অনেকে গাড়িতে কিল-ঘুষিও মেরেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন