News71.com
 International
 14 Mar 21, 09:46 PM
 302           
 0
 14 Mar 21, 09:46 PM

ভারতের বাজারে সোনার দামের রেকর্ড পতন।।

ভারতের বাজারে সোনার দামের রেকর্ড পতন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বাজারের সোনার দামের রেকর্ড পতন হয়েছে। দীর্ঘ ৮ মাস পর দেশটির বাজারে প্রায় ১২ হাজার টাকা দাম কমল সোনার। শনিবার (১৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ভারতে ২২ ক্যারেট সোনার দাম হয় ১ গ্রামে ৪ হাজার ৪২৯ টাকা, ১০ গ্রামে ৪৪ হাজার ২৯০ টাকা। শুক্রবারে (১২ মার্চ) ছিল ২২ ক্যারাট সোনার দাম ১ গ্রামে ৪ হাজার ৪৩০ টাকা, ১০ গ্রামে ৪৪ হাজার ১৭০ টাকা। এ ছাড়া হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গয়নার ১০ গ্রামের দাম হয় ৪৩ হাজার ৪০০ টাকা। এর আগে চলতি মাসের ২ তারিখ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের মোট সোনার দামে পতন হয়েছিল ২০ হাজার টাকা। ৪ মার্চ ২২ ক্যারাট ও ২৪ ক্যারেটের মোট সোনার দামে পতন হয়েছিল ১৪ হাজার টাকা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন