News71.com
 International
 15 Mar 21, 09:33 PM
 277           
 0
 15 Mar 21, 09:33 PM

যৌন নিপীড়নের প্রতিবাদ।। অস্ট্রেলিয়ার রাস্তায় লক্ষাধিক নারীর বিক্ষোভ

যৌন নিপীড়নের প্রতিবাদ।। অস্ট্রেলিয়ার রাস্তায় লক্ষাধিক নারীর বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ যৌন নিপীড়নের প্রতিবাদ জানাতে এবং নারীদের সমতা নিশ্চিত করার জন্য অস্ট্রেলিয়ায় এক লাখের বেশি নারী আজ সোমবার বিক্ষোভ করছেন। ক্যানবেরা, সিডনি, মেলবোর্নের মতো বড় শহরসহ প্রায় ৪০টি শহরে সে দেশের নারীরা পদযাত্রায় অংশ নেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কেন্দ্র করে বেশ কয়েকটি যৌন নির্যাতনের ঘটনা সামনে আসে। এ ঘটনার জেরে সে দেশের নারীরা ‘বিচারের জন্য পদযাত্রা’ করছেন।

অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৯৮৮ সালে এক নারীকে ধর্ষণ করার। গত সপ্তাহেও তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন নারীরা। যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন জেনারেল কিশ্চিয়ান পর্টার।

সাবেক রাজনৈতিক পরামর্শক ব্রিটানি হিগিন্স এ বছরের ফেব্রুয়ারিতে অভিযোগ করেন, ২০১৯ সালে একজন মন্ত্রীর কার্যালয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। যৌন নির্যাতনের এসব অভিযোগ ওঠার পর ক্ষোভে ফুঁসে উঠেছে অস্ট্রেলিয়ার নারীরা। আজকের সমাবেশে উপস্থিত থেকে ব্রিটানি হিগিন্স বলেছেন, অস্ট্রেলিয়ায় নারীদের যৌন নির্যাতনের ব্যাপারে ভয়াবহ রকমের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। আমার ঘটনাটি সামনে এসেছে এই কারণে যে, এটি নারীদের মনে করিয়ে দিয়েছে- এমন ঘটনা সংসদেও ঘটতে পারে এবং সত্যিকারার্থে যে কোনো জায়গায় এ ধরনের বিশ্রী ঘটনা ঘটতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন