News71.com
 International
 15 Mar 21, 09:33 PM
 267           
 0
 15 Mar 21, 09:33 PM

যৌন অসদাচরণে অভিযুক্ত নিউইয়র্কের গভর্নর।। তদন্ত শেষের অপেক্ষায় বাইডেন

যৌন অসদাচরণে অভিযুক্ত নিউইয়র্কের গভর্নর।। তদন্ত শেষের অপেক্ষায় বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কওমো'র বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ উঠেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের জনগণকে বলেছেন, অভিযোগের ঘটনায় তদন্তের ফল আসা পর্যন্ত সবাই যেন অপেক্ষা করে। জো বাইডেন বলেছেন, তদন্ত চলমান রয়েছে। আর তদন্তের ফল কী আসে, সেটা আমাদের দেখা উচিত।

তবে ডেমোক্র্যাটদের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, নিউইয়র্কের গভর্নরের পদ থেকে সরে যাওয়া দরকার। তাদের এই সিদ্ধান্তের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতের মিল হলো না। এদিকে সাতজন নারী অভিযোগ করেছেন- তাদের সঙ্গে যৌন অসদাচরণ করেছেন গভর্নর কওমো। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

গত সপ্তাহে কওমো বলেছেন, যে অভিযোগ উঠছে, তার কিছুই আমি করিনি। আমি কখনোই কাউকে হয়রানি করিনি। আমি কখনোই কাউকে নির্যাতন করিনি। কারো সঙ্গেই আমি খারাপ আচরণ করিনি। তবে ৬৩ বছর বয়সী এই গভর্নরের পদত্যাগের দাবিতে আওয়াজ দিন দিন জোরালো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন