News71.com
 International
 15 Mar 21, 09:36 PM
 285           
 0
 15 Mar 21, 09:36 PM

করোনায় আক্রান্ত ফ্রান্সের শ্রমমন্ত্রী৷।

করোনায় আক্রান্ত ফ্রান্সের শ্রমমন্ত্রী৷।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের শ্রমমন্ত্রী এলিজাবেথ ব্যোর্ন। স্থানীয় সময় রোববার (১৪ মার্চ) টুইটারে তিনি নিজেই এ কথা জানান। রয়টার্সের খবরে বলা হয়, কিছু উপসর্গ থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই দায়িত্ব পালন করবেন। গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্র্যাঞ্চ রাইস্টার করোনায় আক্রান্ত হন। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, ফ্রান্সে এখন পর্যন্ত ৪০ লাখ ৭১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন