News71.com
 International
 15 Mar 21, 09:41 PM
 307           
 0
 15 Mar 21, 09:41 PM

শিকাগোতে বন্দুকধারীদের হামলায় নিহত ২ জন।। আহত ১৫ জন

শিকাগোতে বন্দুকধারীদের হামলায় নিহত ২ জন।। আহত ১৫ জন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি পার্টিতে বন্দুকধারীদের হামলায় দুজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার (১৪ মার্চ) এ হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখান থেকে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করেন তারা। পুলিশ জানায়, সাউথ সাইড লোকালয়ে রাতভর চলছিল পার্টি। সেখানেই ভোর পৌনে ৫টার দিকে হয় হামলা।

গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু হামলার সঙ্গে ঠিক কতজন জড়িত ছিল সেটা নিশ্চিত করেনি নিরাপত্তা বাহিনী। এ হামলার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরেই এ গোলাগুলি হয়ে থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন