News71.com
 International
 15 Mar 21, 09:43 PM
 298           
 0
 15 Mar 21, 09:43 PM

যুক্তরাষ্ট্রের ডাকোটা-কলোরাডো অঙ্গরাজ্য তুষারপাতে বিপর্যস্ত।।

যুক্তরাষ্ট্রের ডাকোটা-কলোরাডো অঙ্গরাজ্য তুষারপাতে বিপর্যস্ত।।

আন্তর্জাতিক ডেস্কঃ মৌসুমির শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রে আবারো জেঁকে বসেছে শীত। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় ডাকোটা ও কলোরাডো অঙ্গরাজ্যে দেখা দিয়েছে তীব্র তুষারপাত। গতকাল রোববার দেশটির আবহাওয়া বিভাগের তথ্যমতে, সবচেয়ে বেশি তুষাপাত পড়েছে সাউথ ডাকোটায়। সেখানে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। কলোরাডোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩০ হাজারে বেশি মানুষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে কয়েকশ’ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানযাত্রীরা। আগামী কয়েক দিনে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এমন অবস্থায় বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন