News71.com
 International
 15 Mar 21, 09:47 PM
 292           
 0
 15 Mar 21, 09:47 PM

চীনা কারখানায় আগুন।। ইয়াঙ্গুনের ২ শিল্পাঞ্চলে সামরিক আইন জারি

চীনা কারখানায় আগুন।। ইয়াঙ্গুনের ২ শিল্পাঞ্চলে সামরিক আইন জারি

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সেনাবাহিনীকে চীন সমর্থন করছে- এমন সন্দেহে চীনা অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এতে অনেক চীনা কর্মী আহত ও অনেকে ভিতরে আটকা পড়েছেন। এরপর ইয়াঙ্গুনের দুটি শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

চীনা দূতাবাস বলেছে, হ্লাইংথায়ায় অজ্ঞাত হামলাকারীরা গার্মেন্ট কারখানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এজন্য চীনা সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষা দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশটির সেনাবাহিনী পরিচালিত মায়াবতী টেলিভিশন জানিয়েছে, চারটি গার্মেন্ট কারখানা ও একটি সার কারখানায় আগুন দেওয়ার পর প্রায় দুই হাজার লোক দমকল বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা দিলে নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের ওপর গুলি ছোড়ে। এর আগে, রোববার (১৪ মার্চ) সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে মিয়ানমার, এ দিন দেশজুড়ে ৩৯ জন নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন