News71.com
 International
 17 Mar 21, 11:30 AM
 294           
 0
 17 Mar 21, 11:30 AM

জীবাণু, রাসায়নিক ও পরমাণু হামলা মোকাবিলায় প্রস্তুত ইরান॥ জেনারেল আমির হাতামি

জীবাণু, রাসায়নিক ও পরমাণু হামলা মোকাবিলায় প্রস্তুত ইরান॥ জেনারেল আমির হাতামি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার মন্ত্রণালয় শত্রুর যেকোনও ধরনের জীবাণু, রাসায়নিক ও পরমাণু অস্ত্রের হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। মঙ্গলবার তেহরানে ইরানের প্রথম করোনা ভাইরাসের টিকা ‘ফাখরা’র মোড়ক উন্মোচন ও পরীক্ষামূলক প্রয়োগের অনুষ্ঠানে তিনি একথা জানান। জেনারেল হাতামি বলেন, “ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এদেশের জনগণকে রক্ষা করা ও শত্রুর যেকোনও হুমকি মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই হুমকি হতে পারে রাসায়নিক, জীবাণু বা পরমাণু অস্ত্রের হুমকি।” ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের (১৯৮০-১৯৮৮) যুদ্ধের সময় ইরাকি বাহিনীর রাসায়নিক হামলার প্রতি ইঙ্গিত করে হাতামি বলেন, পশ্চিমা মানবাধিকারের প্রবক্তারা সেদিন সাদ্দাম (ইরাকের সাবেক স্বৈরশাসক) নামের অপরাধীর হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল।

তিনি বলেন, ইরাকি বাহিনী সেই অস্ত্র আমাদের যোদ্ধাদের পাশাপাশি ইরাকি জনগণের ওপরও প্রয়োগ করে। সাদ্দামের ওই অমানবিক হামলায় ইরান ও ইরাকের এক লাখের বেশি মানুষ হতাহত হয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দু’টি শহরে পরমাণু বোমা হামলা চালিয়ে দুই লাখ ২০ হাজার মানুষকে হত্যা করে। এছাড়া আহত হয় আরও হাজার হাজার মানুষ যারা বহুকাল ওই পাশবিক হামলার স্মৃতি বহন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন