News71.com
 International
 17 Mar 21, 11:43 AM
 307           
 0
 17 Mar 21, 11:43 AM

বাড়ছে করোনার দাপট॥ বিশ্বে প্রাণ হারাল আরও সাড়ে ৯ হাজার মানুষ

বাড়ছে করোনার দাপট॥ বিশ্বে প্রাণ হারাল আরও সাড়ে ৯ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) প্রায় সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪ লাখ ৩৬ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। ব্রাজিলে একদিনে প্রাণহানি ২ হাজার ৮শ’ ছুঁইছুঁই। ৮৪ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। ১১শ’র মতো মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন সংক্রমণ হয়েছে ৫০ হাজারের বেশি।

মঙ্গলবার ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ শতাধিক। আর রাশিয়ায় সাড়ে চারশ’র মতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এদিকে, পোল্যান্ডে ৩৭২ আর ফ্রান্সে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২৬ লাখ ৮১ হাজার ৫শ’র ওপর। মোট আক্রান্ত ১২ কোটি ১২ লাখ ১৪ হাজারের বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন