News71.com
 International
 17 Mar 21, 08:06 PM
 289           
 0
 17 Mar 21, 08:06 PM

প্রশিক্ষণে উড়তেই বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান॥পাইলট নিহত

প্রশিক্ষণে উড়তেই বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান॥পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ প্রশিক্ষণের জন্য উড়ার পরই দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। এতে পাইলট তথা গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। জানা গেছে, যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য সকালে মধ্য ভারতের একটি বিমানঘাঁটি থেকে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ছিল। উড়ানের সময় সেটি দুর্ঘটনার মুখে পড়ে।

তবে মধ্য ভারতের কোন বিমানঘাঁটিতে সেই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানানো হয়নি। উল্লেখ্য, দুই মাস আগেও রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট ভেঙে পড়েছিল। সেবার সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান প্রশিক্ষণরত পাইলট। ভারতীয় বিমানবাহিনী সূত্র বলছে, ২০১৬ সাল থেকে ভারতে ২৭টি এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে ১৫ টাই ফাইটার জেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন