News71.com
 International
 17 Mar 21, 08:06 PM
 297           
 0
 17 Mar 21, 08:06 PM

পাকিস্তানে ছেলের বিয়ের খুশিতে ১৫ কোটি টাকা হাওয়ায় উড়ালেন এক বাবা॥

পাকিস্তানে ছেলের বিয়ের খুশিতে ১৫ কোটি টাকা হাওয়ায় উড়ালেন এক বাবা॥

আন্তর্জাতিক ডেস্কঃ আজকের দিনে বিয়ে মানেই উৎসব। তবে এই উৎসবের নামে প্রায়ই নানারকম আজব, মজার কাণ্ড কারখানা দেখা যায়। উদ্ভট নানারকম পরিকল্পনাও করে থাকেন বর অথবা কনে পক্ষ। দিনটি স্মরণীয় করে রাখতে মানুষের ভাবনার শেষ নেই। এরই ধারাবাহিকতায় একটি বিয়ে উপলক্ষে হাওয়ায় উড়ানো হল ১৫ কোটি টাকা। ঘটনাটি পাকিস্তানের। জানা গেছে, ছেলের বিয়েতে এতটাই আনন্দিত হয়েছেন বাবা যে ১৫ কোটি রুপি হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। জানা গেছে, ‘বারাতে’র উপর নিজে হাতে ১৫ কোটি পাকিস্তানি টাকা ফেলেছেন ছেলের বাবা।

আনন্দে আটখানা বাবার এহেন কাণ্ড বিশ্বজুড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সহজে। হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীন বিয়ে করতে গিয়েছিলেন বর। টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তাঁরা। বিয়ের এই বিরল কাণ্ড খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের একাংশ অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন