News71.com
 International
 17 Mar 21, 08:06 PM
 323           
 0
 17 Mar 21, 08:06 PM

এবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিচ্ছেন নীতা আম্বানী॥

এবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিচ্ছেন নীতা আম্বানী॥

আন্তর্জাতিক ডেস্কঃ রিলায়েন্স সংস্থার একাধিক গুরুদায়িত্ব পালনের পাশাপাশি এবার বিশ্ববিদ্যালয়ে পড়াতেও দেখা যাবে ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানীকে। সম্প্রতি তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার আমন্ত্রণ পেয়েছেন এবং সেই আমন্ত্রণে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়াও দিয়েছেন। খুব তাড়াতাড়ি হয়তো নীতাকে ওই বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠ দিতে দেখা যাবে। মূলত উইমেন স্টাডিজ-র পাঠ দেবেন নীতা। নীতা মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক করেছেন।

২০১৪ সালে তিনি রিলায়েন্স-এর নির্বাহী ডিরেক্টর হন। কোনও বিশেষ একটি ব্যবসার সঙ্গে যুক্ত নন তিনি। রিলায়েন্স ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন এবং প্রতিষ্ঠাতা হওয়ার পাশাপাশি তিনি ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলেরও চেয়ারপার্সন। আইপিএল ক্রিকেট দল মুম্বাই ইন্ডিয়ানস-এর মালিকও তিনি। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর চেয়ারপার্সনও তিনি। আইএসএল সংগঠিত করে এফএসডিএল এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় নারী সদস্য তিনি। এবার তার জীবনপঞ্জিতে নতুন সংযোজন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন