News71.com
 International
 17 Mar 21, 08:18 PM
 324           
 0
 17 Mar 21, 08:18 PM

যুক্তরাষ্ট্রের আটলান্টায় বন্দুকধারীর হামলা॥শিশু-নারীসহ নিহত ৮ জন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় বন্দুকধারীর হামলা॥শিশু-নারীসহ নিহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায় আলাদা তিনটি স্থানে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় চার নারী ও এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৬ মার্চ) শহরটির তিনটি স্পা সেন্টারে এ সিরিজ বন্দুক হামলা চালানো হয়।

এসব গুলির ঘটনায় পুলিশ আটলান্টা থেকে দেড়শ’ মাইল দক্ষিণে জর্জিয়ার উডস্টক থেকে ২১ বছর বয়সী রবার্ট আরন লং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার পর তাকে কারাগারে পাঠিয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। তবে, কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া পায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন