News71.com
 International
 18 Mar 21, 01:23 PM
 298           
 0
 18 Mar 21, 01:23 PM

ইরান থেকে জ্বালানি সংগ্রহে আগ্রহী পাকিস্তানের ইমরান খান॥

ইরান থেকে জ্বালানি সংগ্রহে আগ্রহী পাকিস্তানের ইমরান খান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান থেকে জ্বালানি সংগ্রহ করার আগ্রহ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং জ্বালানিসমৃদ্ধ দেশ। এই দেশটি থেকে পাকিস্তান তার জ্বালানি চাহিদা মেটাতে পারে। গতকাল বুধবার রাজধানী ইসলামাবাদে দু’দিনব্যাপী নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ইমরান খান তার আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন কঠিন।

পাকিস্তান প্রধানমন্ত্রী আরো বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য বিশেষ করে চীন থেকে পাকিস্তান হয়ে মধ্য এশিয়ার বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোতে শান্তি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হয় না। আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ছাড়া কখনোই আমরা কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের সুবিধা নিতে পারব না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন