News71.com
 International
 18 Mar 21, 01:23 PM
 322           
 0
 18 Mar 21, 01:23 PM

আর্মেনিয়ার বিপক্ষে ব্যবহারের জন্য তুরস্কের ড্রোন কিনতে চেয়ে অনুরোধ সৌদি আরবের॥

আর্মেনিয়ার বিপক্ষে ব্যবহারের জন্য তুরস্কের ড্রোন কিনতে চেয়ে অনুরোধ সৌদি আরবের॥

আন্তর্জাতিক ডেস্কঃ সশস্ত্র ড্রোন তৈরির ক্ষেত্রে বিশ্বের প্রথম দিকের নির্মাতাদের তালিকায় তুরস্ক। নাগারনো-কারাবাখ নিয়ে গত বছর আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানকে এই ড্রোন দিয়েছিল তুরস্ক। ছয় সপ্তাহের ওই যুদ্ধে আজারবাইজানকে এগিয়ে রেখেছিল এই ড্রোন। এবার তুরস্কের কাছে সেই সামরিক ড্রোনের সরবরাহ পেতে অনুরোধ করেছে সৌদি আরব। মঙ্গলবার এমন তথ্যই দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এরই মধ্যে তুরস্কের ভেস্টেল কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি হয়েছে রিয়াদের। এতে সৌদি আরব তাদের নিজেদের সামরিক ড্রোন তৈরি করতে পারবে। কিন্তু তুরস্কের দীর্ঘদিনের বৈরী গ্রিসের সঙ্গে সৌদি আরবের বিমান মহড়ায় অংশ নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে এরদোয়ানকে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আঙ্কারার সঙ্গে সৌদির ড্রোন চুক্তি হবে কিনা তা নির্ভর করছে রিয়াদের ভবিষ্যৎ আচরণের ওপর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন