
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানিরা নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাপরায়নতায় বিশ্বের সম্ভবত সেরা উদাহরণ হতে পারেন। তবে তাদের কর্মজগতের নিয়ম-নীতি এতটাই কড়া যা অনেক সময় হৃদয়হীনতার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি জাপানে নির্দিষ্ট সময়ের মাত্র ২ মিনিট আগে অফিস থেকে বেরনোয় এক কর্মচারীর তিন মাসের বেতন কেটে নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। ভুক্তভোগী ওই কর্মচারীর বয়স ৫৯ বছর। জানা গেছে, অফিস থেকে বিকেল ৫টা ১৫-তে বেরনোর কথা ছিল তার। কিন্তু তার বাড়ি ফেরার বাস ছিল বিকেল ৫টা ১৭ মিনিটে। সেই বাসটি ধরার জন্য ২ মিনিট আগে অফিস থেকে বের হন ওই বৃদ্ধা। এতেই তার ৩ মাসের বেতন কেটে দেয় কোম্পানি।