News71.com
 International
 18 Mar 21, 09:51 PM
 273           
 0
 18 Mar 21, 09:51 PM

মিয়ানমারে বেসরকারি পত্রিকার প্রকাশনা।। বন্ধ করে দিল জান্তা সরকার

মিয়ানমারে বেসরকারি পত্রিকার প্রকাশনা।। বন্ধ করে দিল জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমাতে নানা কৌশল গ্রহণ করছে মিয়ানমারের জান্তা সরকার। বিভিন্ন রাজ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগের নানা মাধ্যমও। এবার সর্বশেষ বেসরকারি পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দিল জান্তা সরকার। বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশটির সর্বশেষ বেসরকারি পত্রিকার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরো কিছু জায়গাতে ইন্টারনেট সেবা সীমিত করে দেওয়া হয়েছে। মিয়ানমারবাসীকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই জান্তা সরকার এসব কৌশল নিচ্ছে। খবর রয়টার্সের।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন