
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি'র বিরুদ্ধে নতুন ঘুষের অভিযোগ এনেছে সামরিক জান্তা সরকার। এক ব্যবসায়ী দাবি করেছেন, কয়েক বছরে সু চিকে সাড়ে ৫ লাখ মার্কিন ডলার ঘুষ হিসেবে দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সু চির আইনজীবী জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন। তবে সু চি রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সে বিষয়টি এখনো অনিশ্চিত।
বুধবার রাতে মিয়ানমারের সেনাশাসিত টিভিতে মং ওয়াইক নামে এক ব্যবসায়ী সু চিকে সাড়ে ৫ লাখ মার্কিন ডলার ঘুষ দেয়ার দাবি তুলেন। তিনি দাবি করেছেন, তার ব্যবসা সুন্দরভাবে চালানোর জন্য তিনি সরকারের সিনিয়র মন্ত্রীদের ওই ঘুষ দিয়েছিলেন। ২০১৮ সাল থেকে তিনি চার ধাপে এই ঘুষ দিয়েছেন। তবে কোনো প্রমাণ দিতে পারেননি ওই ব্যবসায়ী।