News71.com
 International
 19 Mar 21, 12:50 PM
 266           
 0
 19 Mar 21, 12:50 PM

রমজানের শেষ দশদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে মসজিদে নববী॥

রমজানের শেষ দশদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে মসজিদে নববী॥

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন রমজান উপলক্ষে তারাবির নামাজের আধাঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘণ্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমজানের শেষ দশ দিন ২৪ ঘণ্টা মসজিদ খোলা থাকবে। মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদে নামাজ আদায় করতে পারবেন। এসব কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে হারামাইন শরিফাইন পরিচালনা কমিটি। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন